দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর একটি পুকুর থেকে অন্তর মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পিছনে থাকা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে স্বজনরা ছুটে গিয়ে মরদেহটি অন্তর মিয়ার বলে শনাক্ত করে। অন্তর মিয়া একই উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে যায় অন্তর। তারপর আর ফিরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এদিকে সোমবার দুপুর ২টার দিকে একই উপজেলার টেংগা গ্রামের ওই পুকুরটিতে ভাসমান মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে আটপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ওই যুবকের সাথে থাকা একটি স্কুল ব্যাগে বৈদ্যুতিক কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদি ছিল এবং হাত ঝলসানো ছিল বলে জানান স্থানীয়রা। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জে আই